অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় প্রবাসির বাড়িতে বোমা হামলা

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার ডিঙ্গেদহ পশ্চিমপাড়ার ইটালি প্রবাসির বাড়িতে বোমা হামলা চালিয়েছে ডাকাতদল। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। তবে পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত ও একটি তাজা বোমা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ডিঙ্গেদহ পশ্চিম পাড়ায় ইটালি প্রবাসি সোহাগের বাড়িতে ১৪-১৫ জন সশস্ত্র ডাকাতদল হানা দেয়। তারা সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে প্রধান ফটকের তালা কাটে। এরপর ঘরের গ্রীলের তালা কাটার সময় গৃহকর্তা মোয়াজ্জেম ম-লসহ তার পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার দেয়। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা পরপর বাড়ির ভিতরে ৩টি এবং বাইরে একটি বোমা ছুড়ে মেরে পালিয়ে যায়।

তবে ৩টি বোমা বিস্ফোরিত হলেও একটি বোমা অবিস্ফোরিত থেকে যায়। খবর পেয়ে সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকেন্দার আলী ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত বোমার আলামত ও একটি লাল টেপ দিয়ে জড়ানো তাজা বোমা উদ্ধার করে।

শঙ্করচন্দ্র ইউনিয়নের মেম্বার আবুল কালাম জানান, এলাকাবাসীর প্রতিরোধের মুখে ডাকাতির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ডাকাতরা পরপর ৪টি বোমা ছুড়ে মেরে পালিয়ে গেছে।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

চুয়াডাঙ্গায় প্রবাসির বাড়িতে বোমা হামলা

আপডেট টাইম : ০৮:৪৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০১৪