পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিরাজগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে গহনা বিক্রি করতে না দেওয়ায় শিউলী রানী ঘোষ (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে তার স্বামী।

বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে উপজেলার পোরজনা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিউলী রানী ঘোষ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজানা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের রতন কুমার ঘোষের স্ত্রী ও পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের কেষ্ট ঘোষের মেয়ে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, গত বছর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজানা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের ক্ষিদিশ ঘোষের ছেলে রতন কুমার ঘোষের সঙ্গে পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামের কেষ্ট ঘোষের মেয়ে শিউলী রানী ঘোষের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিয়েতে শিউলীকে তার বাবার বাড়ি থেকে দেওয়া গহনা বিক্রি করার জন্য চাপ দিতে থাকে রতন। কিন্তু শিউলী এতে রাজি না হওয়ায় তার উপরে নির্যাতন শুরু করা হয় সে।

এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে তাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় রতন। খবর পেয়ে শুক্রবার বেলা এগারটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিরাজগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

আপডেট টাইম : ০৮:৫১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০১৪