অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘তদন্ত কমিটিকে শ্যালা নদীতে চুবাতে হবে’

ঢাকা: ‘সুন্দরবন এলাকার শ্যালা নদীতে ছড়িয়ে পড়া তেলে নদীর পানি, বন ও প্রাণের কোনো ক্ষতি হবে না’- মন্ত্রী ও তদন্ত কমিটির এমন মন্তব্যের জবাবে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘তদন্ত কমিটিকে শ্যালা নদীতে চুবাতে হবে’।

শুক্রবার সকালে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে আনু মুহাম্মদ উল্লেখ করেছেন- মন্ত্রী, তদন্ত কমিটিসহ প্রভাবশালী ব্যক্তিরা বলছেন, ‘ফার্নেস তেল দিয়ে নদীর পানি, বন ও প্রাণের কোনো ক্ষতি হয়নি।’ মৃতদেহ না দেখে তারা নিশ্চিন্ত! বলছেন, ‘তেল তো চলেই গেছে পাড়ে কিংবা দূরে। যেসব গাছে ভুল করে তেল গিয়ে লেগেছে সেগুলো কেটে ফেলা হচ্ছে।’ শিশুসহ মৎস্যজীবী, বনজীবী মানুষেরা শরীরে-মুখে তেল মেখে তেল পরিষ্কার করছেন উল্লেখ করে বলেছেন, ‘ওরা তো এগুলোতে অভ্যস্ত, এগুলোতে ওদের ক্ষতি হয় না। কাজেই কোনো নিরাপত্তা বর্ম দেওয়ার দরকার নেই।’

আনু মুহাম্মদ লিখেছেন, ‘আমরা এক কাজ করতে পারি, এই নিশ্চিন্ত ব্যক্তিদের শ্যালা নদীর পানিতে বা সংযুক্ত খালের পানিতে চুবিয়ে নিয়ে আসি। এই কর্তাব্যক্তিরা নিশ্চয়ই এতে কোনো আপত্তি করবেন না, কারণ তারা তো নিশ্চিত যে এতে কোনো ক্ষতি হবে না!’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘তদন্ত কমিটিকে শ্যালা নদীতে চুবাতে হবে’

আপডেট টাইম : ০৫:১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪