অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া গম ভর্তি ট্রাক নাটোরে উদ্ধার

নাটোর : সিরাজগঞ্জ থেকে ছিনতাইকৃত গম বোঝাই একটি ট্রাক নাটোরের বাগাতিপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার দয়ারামপুর এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।

এসময় ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত মাহবুবুল নামের এক ছিনতাইকারীকে আটক এবং চালক ও হেলপারকে উদ্ধার করেছে পুলিশ।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মোতালেব ও ছিনতাই হওয়া ট্রাকের চালক আব্দুল গফুর জানান, নারায়ণগঞ্জ থেকে গম ভর্তি ট্রাকটি বগুড়ায় যাচ্ছিল। পথে জয়দেবপুর চৌরাস্তার মোড়ে ৬-৭ জন লোক যাত্রীবেশে তাদের ট্রাকে ওঠে। পরে ট্রাকটি সিরাজগঞ্জ পদ্মার মোড় এলাকায় এলে ওই যাত্রীরা চালক ও হেলপারকে টেপ দিয়ে মুখ আটকিয়ে হাত-পা বেঁধে ট্রাকটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

পরে তারা ট্রাকটি নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নাটোরের দয়ারামপুর এলাকায় আসে। এ সময় ট্রাকটি দেখে সন্দেহ হলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে ছিনতাইকারীরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করলে এক ছিনতাইকারীকে আটক ও ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া গম ভর্তি ট্রাক নাটোরে উদ্ধার

আপডেট টাইম : ০৮:১৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪