অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

নওগাঁ : নওগাঁর রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের এনায়েতপুর সোনারপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের নাম গোলাম রব্বানী বাবু (৪০)। তিনি উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত কায়সার প্রামাণিকের ছেলে।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের সামান্য কিছু জমি নিয়ে গোলাম রাব্বানীর সঙ্গে প্রতিবেশী রহমত আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতে তাদের দুই পরিবারের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে রহমতের লোকজনের ব্যাপক মারপিটে রব্বানী গুরুত্বর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, এ বিষয়ে রানীনগর থানায় মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৮:২৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪