পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

অবৈধ সরকার কৃষক সমাজকে ধ্বংস করেছে : ফখরুল

ঢাকা : বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকার কৃষক সমাজকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষকদল আয়োজিত ‘কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্যের দাবিতে এবং কৃষকের ব্যবহৃত সার, বীজ, ডিজেল, কীটনাশকসহ কৃষিউপকরণের মূল্যবৃদ্ধি’র প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের উপর মহলের লুটপাটের কারণে কৃষি উপকরণের মূল্য একের পর এক বৃদ্ধি পাচ্ছে অথচ কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না ।

অবিলম্বে কৃষকদের উপর থেকে সকল প্রকার নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে, তা না হলে বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত কৃষক সমাজকে সঙ্গে নিয়ে দুর্বার কৃষক আন্দোলনের মাধ্যমে অবৈধ ক্ষমতা দলখকারী, কৃষকদের শত্রু হাসিনার সরকারের পতন ঘটানো হবে। এবং দেশপ্রেমিক কৃষকবান্ধব সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষকের ন্যায্য অধিকার আদায় করবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল।

মির্জা ফখরুল এ উপলক্ষে জাতীয়তাবাদী কৃষকদলের গৃহীত ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে ২৩ ডিসেম্বর সারাদেশব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান, ২৪ ডিসেম্বর বিভাগীয় শহরে আলোচনা সভা, ২৯ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ৩০ ডিসেম্বর কৃষকদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও সকাল ১০ টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম কমেছে, সেখানে বাংলাদেশে তেলের দাম বৃদ্ধির কোনো যোক্তিকতা নেই এবং সমাজের মানুষ তা কখনোই মেনে নেবে না।

তিনি আরো বলেন, রামপালের কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য সুন্দরবনকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। তাই এর সঙ্গে জড়িতদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

অবৈধ সরকার কৃষক সমাজকে ধ্বংস করেছে : ফখরুল

আপডেট টাইম : ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪