পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করবে : এরশাদ

বাংলার খবর২৪.কম 500x350_3105d8cbcef1937703b4e2ee2ed9a3c2_Arshad---0120140816184211: দুই দলের ধারাবাহিক ব্যর্থতায় দেশবাসী আবার জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার জাতীয় পার্টির বনানী কার্যালয় মিলনায়তনে খুলনা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘দেশে এখন দুর্নীতি, লুটপাট আর দখলদারির রাজত্ব কায়েম হয়েছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে জাতিকে জাতীয় পার্টির পতাকাতলে সমবেত করতে হবে।’

গত ২৪ বছর ধরে দেশে উন্নয়নের চাকা থেমে গেছে দাবি করে তিনি বলেন, ‘আমার শাসনামলে প্রতিদিন ১ কি.মি. রাস্তা পাকা হয়েছে। আমি ৫০৮টি ব্রিজ, কালভার্ট করেছি। জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের সঙ্গে তুলনা করে মানুষ পরিবর্তন চায়। দুটি দলের ধারাবাহিক ব্যর্থতায় দেশবাসী জাতীয় পার্টির শাসনামল ফিরে পেতে চায়।’

জেলা নেতৃবৃন্দের উদ্দেশ্যে এরশাদ বলেন, ‘সামনে আমাদের সুদিন অপেক্ষা করছে। আমাদের একটাই লক্ষ্য, আগামী নির্বাচনে যে কোন মূল্যে ১৫১ আসনে আমাদের বিজয়ী হয়ে সরকার গঠন করা। সেজন্য এখন থেকে নিজ নিজ এলাকায় জাতীয় পার্টির সংগঠনকে শক্তিশালী করতে হবে। ক্ষমতায় যেতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে।’

খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন, যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আগামী নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করবে : এরশাদ

আপডেট টাইম : ০২:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০১৪