পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রোড মার্চ সফল করতে ইসলামী আন্দোলনের ব্যাপক প্রস্তুতি

ঢাকা : আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন ঘোষিত ঢাকা-রংপুর রোড মার্চ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটির ঢাকা মহানগর শাখা।

২৩-২৪ ডিসেম্বর তাদের এ রোড মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ লক্ষে তারা দায়িত্বশীলদের নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রস্তুতি মূলক সভা-সমাবেশ করে যাচ্ছে। মহনগরীর প্রতিটি থানায় আলাদা কমিটিও গঠন করা হয়েছে।

শনিবার বিকেলেও রোডমার্চ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের ৪৯ টি থানার দায়িত্বশীলদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ধর্মদ্রোহী ও মুরতাদদের শাস্তির দাবিতে তৌহিদী জনতা আজ ঐক্যবদ্ধ। ধর্মদ্রোহী ও মুরতাদদের সর্বোচ্চ শাস্তির আইন পাশ না হওয়া পর্যন্ত এদেশের ইসলামি জনতা ঘরে ফিরে যাবে না, আর সরকারও লতিফকে বাঁচাতে পারবে না। তৌহিদী জনতা এদেশের মাটিতে মুরতাদদেরকে থাকতে দেবে না। জনতা ক্রমেই সরকারের ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফুসে উঠছে। এ দাবিতে চলমান ঘোষিত কর্মসুচি চলছে, চলবে। ২৩-২৪ ডিসেম্বর ঢাকা-রংপুর কর্মসুচি যে কোন মূল্যে সফল করতে হবে।

রোড মার্চে ঢাকা থেকে এক হাজার গাড়ি নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম। তিনি বলেন, রোড মার্চ কর্মসূচি সফলে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।

এ কর্মসূচি সফলে সরকার তাদেরকে সহযোগিতা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রোড মার্চ সফল করতে ইসলামী আন্দোলনের ব্যাপক প্রস্তুতি

আপডেট টাইম : ০৫:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪