অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় বাস- সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের অদূরে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ ১১-০৫২৪) অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের অদূরে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ ১১-০৫২৪) অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার (কক্সবাজার থ ১১-০৭০৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজি চালকসহ পাঁচ জন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেয়ার পর মারা যায়।

নিহতরা হলো- সাতকানিয়ার ছদাহার জানার পাড়ার শামসুল ইসলামের পুত্র মোহাম্মদ শোয়াইব হোসেন (২২), একই এলাকার আবু তালেবের পুত্র সৈয়দ আহমদ (৩৫), কক্সবাজারের ঈদগাঁহ’র মোহাম্মদ আবুল কাশেমের পুত্র মোহাম্মদ জসীম উদ্দিন (২৫) লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ঠাকুর দীঘি এলাকার মৃত মনিন্দ্র দাশের পুত্র অমূল্য দাশ (৫২), একই ইউনিয়নের আলী সিকদার পাড়ার মৃত মোহাম্মদ শফির পুত্র মোহাম্মদ শাহরিয়ার (১৫) ও বাঁশখালী চাম্বল সোনার খীলের মৃত কবির আহমদের পুত্র শামসুল ইসলাম (৬০)।

দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘটনাস্থলের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি এবং নিহতদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার চৌধুরী বলেন, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালকসহ পাঁচ জন ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অপর একজনকে কেরানীহাট আশশেফা হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। ঘটনার পর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল।

তিনি আরো জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

আপডেট টাইম : ০৫:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০১৪