অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

নাটোর : নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে সুলতান বাবু (২৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার রাত ১টার দিকে সদর উপজেলার আহম্মেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জের রহমতপাড়া এলাকার নবীর উদ্দিনের ছেলে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, শনিবার রাতে নাচোল থেকে ঢাকাগামী একটি ট্রাক আহম্মেদপুর এলাকায় যাত্রাবিরতি করে। এসময় ট্রাকের পেছনে দাঁড়িয়ে থাকা হেলপার সুলতান বাবুকে অপর একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১

আপডেট টাইম : ০৭:১৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪