পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস

অপমান সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

গাজীপুর : গাজীপুরে প্রেম করার অপরাধে গ্রাম্য সালিশে বিচারকদের গালিগালাজ শুনে ও অপমান, ক্ষোভে মৌসুমী আক্তার নামে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।

শনিবার দুপুর ১২টার দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে।

নিহত মৌসুমী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের কদমা গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে এবং স্থানীয় পোতাবাড়ী আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে শ্রীপুর থানায় ৮জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৭জনকে আসামি করে রোববার দুপুরে ওই ছাত্রীর মা মামলা করেছেন।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মৌসুমী আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ভিটিপাড়া গ্রামের আশ্রাব আলীর ছেলে সুজনের (২২) তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

এরই মাঝে সুজন বিয়ের প্রলোভন দেখিয়ে মৌসুমীর সঙ্গে দৈহিক সম্পর্কও গড়ে তোলে। ১৪ ডিসেম্বর রোববার বার্ষিক পরীক্ষা শেষ করে সুজনের সঙ্গে পালিয়ে যায় সে। ১৮ ডিসেম্বর তারা আবার বাড়িতে ফিরে আসে।

নিহত মৌসুমীর মা নিলুফার ইয়াসমিন জানান, এলাকায় ঘটনা জানাজানি হলে শনিবার গ্রাম্য মাতব্বররা আমাদের বাড়িতেই ২০ ডিসেম্বর সালিশে বসেন। সালিশে দু’জনকে দাম্পত্য জীবন গড়ার আহবান জানালে সুজন তাতে অস্বীকৃতি জানায়।

পরে ওই সালিশে নেতৃত্বদানকারী প্রহ্লাদপুর ইউপি সদস্য সামসুল হক, গ্রাম্য বিচারক আব্দুস ছাত্তার, স্কুল ছাত্রী মৌসুমী আক্তারকে তিরস্কার ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রেম করার অপরাধে শাস্তি হিসেবে তাদের দু’জনকেই সবার সামনে কান ধরে উঠবসা করান।

সালিশে বিচারকদের তিরস্কার শুনে ও অপমান সহ্য না করতে পেরে এক পর্যায়ে মৌসুমী দৌড়ে তার নিজ ঘরে গিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে নিজের ওড়নায় লাগিয়ে ফাঁস দেয়।

ঘটনা জানার পর বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে ইউপি সদস্য ও বিচারক আব্দুস ছাত্তার পলাতক রয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, এ ঘটনায় নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে রোববার দুপুরে সুজন, তার বোন জেসমিন, ইউপি মেম্বার সামসুল হকসহ ৮জনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫-৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

প্রহ্লাদপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী

অপমান সইতে না পেরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট টাইম : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪