অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নারায়ণগঞ্জে সাত খুন : র‌্যাবের আরেক সদস্য গ্রেফতার

ঢাকা : নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় আরো এ র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আসাদুজ্জামান। তিনি র‌্যাব-১১ তে কর্মরত ছিলেন। সাত খুন মামলায় এ পর্যন্ত র‌্যাবের ১৭ জনসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল শীর্ষ নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার গভীর রাতে গোয়েন্দা পুলিশ আসাদুজ্জামানকে গ্রেফতার করে। রোববার তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ঘটনার দুইদিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয় জনের ও পরদিন ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামসহ ৫ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম অপহরণ ও হত্যার ঘটনায় তার জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে সাত খুন : র‌্যাবের আরেক সদস্য গ্রেফতার

আপডেট টাইম : ১২:০২:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪