পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সোনারগাঁওয়ে গ্রামবাসীর হাতে শীর্ষ সন্ত্রাসী নিহত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুরের মোহাম্মদপুর গ্রামে বিক্ষুব্ধ গ্রামবাসীর হাতে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। তার নাম আবুল হাসনাত। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল হাসনাতকে উদ্ধারের চেষ্টা করলে বিক্ষুদ্ধরা বাঁধা সৃষ্টি করে। পরে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে হাসনাতকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত দু’দিন আগে পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকার আলী আজগরের ছেলে শাহপরানের সঙ্গে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী আবুল হাসনাতের বাকবিত-া হয়। এরই জের ধরে সন্ত্রাসী হাসনাত শাহপরানকে তুলে নিয়ে তার বাড়ির পার্শ্ববর্তী নোয়াব মিয়ার বাড়িতে আটক করে রাখে। এ ঘটনার খবর ওই গ্রামে ছড়িয়ে পড়লে দুপুরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে লাঠি-সোঠা হাতে হাসনাতের বাড়িতে উপস্থিত হয়ে বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসনাত ঘর থেকে বের হয়ে ধারালো রামদা দিয়ে বেশ কয়েকজন গ্রামবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ গ্রামবাসী ও প্রতিপক্ষের লোকজন হাসনাতকে ধাওয়া করে পার্শ্ববর্তী মারিখালি নদের পারে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সোনারগাঁওয়ে গ্রামবাসীর হাতে শীর্ষ সন্ত্রাসী নিহত

আপডেট টাইম : ০৩:০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫