অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ : মুহিত

বাংলার খবর২৪.কম500x350_b653814b1e62927bd94df4b38a462059_Abul-1020140817130739: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা প্রকাশ করে বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ২০১৮ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ।’

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চার দিনব্যাপী ‘কমেন্সমেন্ট অব সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিট’-এর দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

অর্থমন্ত্রী আরো বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের দুটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে একটি হলো কর্মসংস্থান বৃদ্ধি, অন্যটি মাথাপিছু আয় বৃদ্ধি। আমাদের দেশ মানব উন্নয়ন সূচকে এগিয়ে গেলেও একটি জায়গায় তার ছন্দপতন হয়, তা হলো মাথাপিছু আয় কম। সেটি বাড়াতে হবে। বাংলাদেশের যেমন সমৃদ্ধি প্রয়োজন তা সম্ভব হচ্ছে না। সমৃদ্ধশালী দেশ গঠন করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ক্ষুদ্র ঋণ সুবিধা আরো বাড়াতে হবে।’

সম্মেলনে বিশিষ্ট অর্থনীতিবীদ ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বেসরকারী সংস্থা এমিনেন্সের সিইও ড. শামীম হায়দার তালুকদার।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

২০১৮ সালের মধ্যেই বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ : মুহিত

আপডেট টাইম : ০৮:৩৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০১৪