পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ

গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের অনুপস্থিতিতে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়েছে। হরতাল অবরোধে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার হয়ে অধ্যাপক এম এ মান্নান কারা অন্তরীণ থাকায় কিরণকে এ দায়িত্ব দেয়া হয়।

রোববার দুপুরে গাজীপুর শহরের নগর ভবন কার্যালয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণ দায়িত্ব গ্রহণ করেন।

প্রসঙ্গত দেশের বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ২০১৩ সালে মেয়র নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের ২২ মাসের মাথায় গত ১১ ফেব্রুয়ারি বাসে পেট্রলবোমা হামলা মামলায় হুকুমের আসামি হিসেবে বারিধারার বাসা থেকে গ্রেফতার হন তিনি। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

নির্বাচিত মেয়রের অনুপস্থিতির কারণে কার্জকর্মে স্থবিরতা দেখা দেয়। কিন্তু প্যানেল মেয়র নির্বাচন নিয়ে আইনি জটিলতা থাকায় ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করতে দেরী হয়।

পরে উচ্চ আদালতের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়র মনোনীত করে সকল আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা অর্পণ করে এ সংক্রান্ত আদেশ জারি করে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ

আপডেট টাইম : ০৫:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫