অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভুয়া কাগজপত্র দিয়ে ৮০ কোটি টাকা উত্তোলনের সময় আটক ১১

ঢাকা : ভুয়া কাগজপত্র দিয়ে ব্র্যাক ব্যাংকের রাজধানীর গুলশান শাখা থেকে এফডিআরের ৮০ কোটি টাকা উত্তোলন করতে গিয়ে পুলিশের হাতে একটি জালিয়াতি চক্র ধরা পড়েছে। এই চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাদের আটক করা হয়েছে।আটকৃতরা হলেন; হাসিবুল হাসান (৩৪), মিরাজুল ইসলাম (৩৪), সাব্বির রহমান (২৪), মো. নজরুল হক (৪২), শাহাবুর রহমান বাবুল (৬৫), খোরশেদ আলম (৩৪), দেলোয়ার হোসেন (৪৫), সেলিম আহমেদ (৪৪), শাহজাহান (৫২), কাজী শাহাদত হোসেন (৫৭) এবং মাহবুবুর রহমান কাজল (৩০)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুরে একটি চক্র ব্র্যাক ব্যাংক থেকে ৮০ কোটি টাকা উত্তোলনের চেষ্টা করে। এসময় ব্যাংক থেকে গুলশান থানায় জানানো হয়। এরপর পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।

তিনি আরো জানান, রোববার দুপুরে ভুয়া কাগজপত্র দেখিয়ে তারা এই ৮০ কোটি টাকা উত্তোলনের চেষ্টা করছিল। এই প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সহকারী কমিশনার জানান, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির ফিক্সড ডিপোজিট রিটার্নের (এফডিআর) টাকা জালিয়াতি করে তুলতে আসে ওই প্রতারকচক্র।

গ্রেফতারকৃতদের গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে গুলশান থানার ডিউটি অফিসার এসআই হোসনে আরা আফরোজ আটকৃতদের বরাত দিয়ে জানান, কানাডা প্রবাসী এক ব্যক্তি বাংলাদেশের অপর এক ব্যক্তিকে ৯০ কোটি টাকা উত্তোলনের পাওয়ার অব এটর্নি দিয়েছেন। সেই ব্যক্তি ৯০ কোটি টাকা থেকে ৮০ কোটি টাকা তুলতে রোববার দুপুরে ব্রাক ব্যাংকে আসেন। এসময় তার সঙ্গে আরো ১০ জন ছিল। হয়তো টাকার পরিমান বেশি হওয়ায় তারা সংখ্যায় বেশি আসছেন। এতে ব্রাক ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয়। ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ তাদেও আটক করে।

তিনি আরো জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা যদি পাওয়ার অব এটর্নির সঠিক কাগজপত্র দেখাতে পারেন তাহলে তাদের ছেড়ে দেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভুয়া কাগজপত্র দিয়ে ৮০ কোটি টাকা উত্তোলনের সময় আটক ১১

আপডেট টাইম : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫