অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২ বাংলাদেশি তরুণীকে ফেরত দিল বিএসএফ

চুয়াডাঙ্গা: ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি তরুণীকে ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার দর্শনা চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের ফেরত দেয়া হয়।

দামুড়হুদা থানা পুলিশ বেলা ৩টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শহরের কলেজপাড়ার রজব আলীর মেয়ে আঁখি তারা খাতুন (১৮) ও কুষ্টিয়া সদর উপজেলার খদ্দ-আইলচারা গ্রামের হাসেন আলী মণ্ডলের মেয়ে বুলবুলি খাতুন (১৯)।

পতাকা বৈঠকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কাজী রবিউল আউয়াল, চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা রাশেদুজ্জামান এবং ভারতের পক্ষে গেঁদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বি যাদব ও ইমিগ্রেশন কর্মকর্তা এমডি রোজারিও উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গুলশান থেকে কোটচাঁদপুরের কলেজপাড়া এলাকার রাজার স্ত্রী নূরজাহান বেগম চাকরির প্রলোভন দেখিয়ে তাদের মহেশপুর সীমান্তে নিয়ে আসেন। এরপর নূরজাহানসহ তিন জন পাচারকারী তাদের ভারতে পাচার করে। এক দিন পর ভারতের কৃষ্ণনগর থানা পুলিশ তাদের আটক করলে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে কৃষ্ণনগর থানা পুলিশ আদালতের নির্দেশে তাদের নদীয়া জেলার কল্যানিতে অবস্থিত জুবিলি সেফ হোমে রাখে। এক বছর পর রোববার দুপুরে তাদের বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।

দামুড়হুদা থানা পুলিশ বেলা ৩টার দিকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২ বাংলাদেশি তরুণীকে ফেরত দিল বিএসএফ

আপডেট টাইম : ০৫:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫