পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

অবরোধ-হরতালে অর্থনীতি শক্তিশালী : দাবি অর্থমন্ত্রীর

ঢাকা : বিএনপি-জামায়াত জোটের টানা অবরোধ-হরতাল সত্ত্বেও দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী রয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার জাতীয় সংসদে চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামস্টিক অর্থনৈতিক বিশ্লেষণ-সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান এই অস্থিতিশীল সময়েও রাজস্ব আদায়, রফতানি আয় ও রেমিট্যান্স বেড়েছে, কমেছে সরকারি ব্যয় ও মূল্যস্ফীতি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নও বেড়েছে।

সহিংসতার কারণে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশ প্রক্ষেপণে খানিকটা পরিবর্তন আনা দরকার হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

দৈনন্দিন কাজের সুযোগ থেকে বঞ্চিত হয়ে অর্থনৈতিকভাবে দুর্বিষহ অবস্থায় পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর আর শ্রমিকশ্রেণী। এ সাময়িক সংকট আমাদের গভীরভাবে ব্যথিত করলেও আমরা বিশ্বাস করি, সরকারের প্রচেষ্টার পাশাপাশি দেশবাসীর সাহসী প্রতিরোধে অচিরেই জনবিচ্ছিন্ন এসব কার্যকলাপের সমাপ্তি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

অবরোধ-হরতালে অর্থনীতি শক্তিশালী : দাবি অর্থমন্ত্রীর

আপডেট টাইম : ০৬:৫৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫