অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নৃশংসতার প্রতিবাদে নারীসহ সকলকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা : রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থের লক্ষ্যে মানুষ পুড়িয়ে হত্যার জন্য খালেদা জিয়াকে দায়ী করে এই নৃশংস কর্মকাণ্ডের প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার হতে নারী সমাজসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব নারী দিবসের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন।

এ বছর নারী দিবসের প্রতিপাদ্য হল- ‘নারীর ক্ষমতায়ন : নারীর উন্নয়ন’।

শেখ হাসিনা বলেন, তিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু পরিতাপের বিষয়, একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা কীভাবে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারেন?

খালেদা জিযার উদ্দেশে তিনি বলেন, আমার প্রশ্ন হচ্ছে পেট্রল ঢেলে, ককটেল মেরে দেশের মানুষকে হত্যার অধিকার তাকে কে দিয়েছে?’

প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য ও তাদের কল্যাণের জন্য, রাজনীতি মানুষ পুড়িয়ে হত্যার জন্য নয়।

এ জন্য তিনি এ ধরনের নৃশংসতার প্রতিবাদ ও প্রতিরোধে নারী সমাজসহ দেশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এটা কোনোভাবেই সহ্য করা যায় না। খালেদা জিয়াকে তার নির্মম ও নৃশংস কর্মকাণ্ডের শাস্তি পেতেই হবে।

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আর্জেন্টিনা মেতাভেল পিককিন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নৃশংসতার প্রতিবাদে নারীসহ সকলকে সোচ্চার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০৭:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫