অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জঙ্গিচক্রের ২০ দলীয় জোটকে প্রতিহত করতে হবে : ড.হাছান

বাংলার খবর২৪.কম500x350_bccf5e18a71a57ff5f8dbbb87f3b1c92_Hasan: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে দুষ্ট ও জঙ্গিচক্র উল্লেখ করে তাদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক আলোচনা সভায় ২০ দলীয় জোট সম্পর্কে তিনি এ মন্তব্য করেন।

১৭ আগস্ট সিরিজ বোমা হামলার কালো দিবস উপলক্ষে এ আলোচনা সভায় আয়োজন করে যুবলীগ।

সভায় হাছান মাহমুদ বলেন, ১৮ দলীয় জোট এখন ২০ দলীয় জোট। দল এখন লম্বা হয়ে গেছে। কখন ভেঙ্গে যায় বলা মুশকিল। না ভাঙ্গলেও ২০ দলীয় জোটের বিষ দাত ভেঙ্গে দিতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

১৯৯২ সাল থেকে হাঠৎ করে বিএনপি নেত্রী কেক কাটা শুরু করেছেন উল্লেখ করে এর সমালোচনা করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান ১৫ আগস্ট বেগম জিয়াকে কেক কেটে উল্লাস করতে দেবে না বলে যে ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সঙ্গে আমি একমত ঘোষণা করছি। যুবলীগের লড়াকু ভাইয়েরা এটা প্রতিহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই পরিবেশ ও বন মন্ত্রী।

এসময় তিনি বিএনপি চেয়ারপারসনকে যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদের নেত্রী উল্লেখ করে বলেন, যে মানুষগুলোর অনেকগুলো জন্মদিন থাকে তার পিতা-মাতার পরিচয় নিয়ে সন্দেহ জাগে। একদিন কেউ না কেউ প্রশ্ন তুলবে, জিয়ার জন্ম পরিচয় নিয়ে, যেমন তার জন্ম তারিখ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সভার সূচনা বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, আগামী ১৫ আগস্ট খালেদা জিয়াকে কেক কাটতে দেবো না। এটা রাষ্ট্রদ্রোহী কাজ। এই কাজ আর করতে পারবেন না খালেদা।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জঙ্গিচক্রের ২০ দলীয় জোটকে প্রতিহত করতে হবে : ড.হাছান

আপডেট টাইম : ০৯:০৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০১৪