পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

আট মাস পর জামিন পেলেন জান্নাতি

ঢাকা : নিম্ন আদালত এবং উচ্চ আদালতের কয়েকটি বেঞ্চে বারবার জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর অবশেষে জামিন পেয়েছেন জান্নাতি হোসেন (২৮)। সড়ক দুর্ঘটনায় ব্যবাসায়িক অংশীদার ও বন্ধুর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি কারাগারে ছিলেন।

বৃহস্পতিবার তার জামিন সংক্রান্ত একটি রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ তাকে স্থায়ী জামিন দেয়। আদালতে জান্নাতির পক্ষে শুনানি করেন আইনজীবী বাসেত মজুমদার।

নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাই কোর্টে আসেন জান্নাতির আইনজীবীরা। হাই কোর্টের দুই বেঞ্চ ওই আবেদনের শুনানি করে তাদের ফিরিয়ে দেয়। পরে এক বেঞ্চ শুনানি করে রুল দিলেও রুল শুনানির সময় ওই বেঞ্চের এক বিচারক বিব্রতবোধ করেন। এরপর এই বেঞ্চে আসেন জান্নাতির আইনজীবীরা।

২০১৪ সালের ১১ জুলাই মধ্যরাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেইটের দিকে যাওয়ার সময় শাহীনবাগ এলাকায় একটি প্রাইভেটকার পুলিশের একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির বামপাশের আসনের অংশ দুমড়েমুচড়ে যায়। ওই আসনে বসে থাকা আরোহী কে এম মোস্তামসির আশরাফ শুভ্র (৩২) ঘটনাস্থলেই নিহত হয়।

গাড়িটির চালক ছিলেন জান্নাতি। তাদের দুইজনের অংশীদারিত্বে রাজধানীতে রেস্টুরেন্ট ব্যবসা ছিল। এছাড়াও অটোমোবাইল ম্যাগাজিন ‘টর্ক’ এর সম্পাদক জান্নাতি হোসেন।

তেজগাঁও থানার এসআই সর্দার নিজামুল হক পরদিন জান্নাতির বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা করেন। এর চার দিন পর নিহত শুভ্রর চাচা আবদুল হান্নান খান ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জান্নাতির বাবা, মা ও দুই ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

আট মাস পর জামিন পেলেন জান্নাতি

আপডেট টাইম : ১১:৩৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫