অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ও তার স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চাঁদপুর : সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন্নাহার বেবিসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চাঁদপুরের আদালত।

গাড়ি ভাঙচুর মামলায় বৃহস্পতিবার দুপুর ১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতোয়ার রহমান এ আদেশ দেন।

জানা যায়, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে মিলনসহ ২০ জনের বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করেন স্থানীয় কলিম উল্ল্যাহ নামের এক ব্যক্তি। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মিলনসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মিলনের আইনজীবী অ্যাডভোকটে কামরুল ইসলাম ও মাইনুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার (১২মার্চ) ৪টি মামলায় এহসানুল হকের হাজিরা দেয়ার কথা ছিল। তবে তিনি বিদেশে অবস্থান করায় আদালতে উপস্থিত হতে পারেন নি। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করলেও অপর তিনটি জামিন দিয়েছে আদালত।

বর্তমানে সৌদী আরবে অবস্থানরত সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতারের পর দেড়বছর কারাবাস শেষে ২০১১ সালের জুন মাসে তিনি কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন ও তার স্ত্রীসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট টাইম : ১২:০০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫