পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

প্রেম প্রত্যাখান করায় দরজা ভেঙ্গে এসএসসি পরীক্ষার্থীর ওপর এসিড হামলা

ঢাকা : এবারের এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তারের (১৬) ওপর ঘুমন্ত অবস্থায় এসিড হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও গলা ঝলসে গেছে।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হবিগঞ্জের কাটাখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় সে ও তার এক বান্ধবী নিজ ঘরে ঘুমে ছিল। ঘরের দরজা ভেঙ্গে একই এলাকার বখাটে সাড়াইজের নেতৃত্বে সাহাব উদ্দিন ও মোহাম্মদ আলী নামে তিন সন্ত্রাসী এ হামলা চালায়। তাহমিনাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তাহমিনার মা হাজেরা বেগম অভিযোগ করেন, সাড়াইজ সবসময় তাহমিনাকে উত্যক্ত করতো। বেশ কয়েকমাস ধরে তার এই উত্যক্ত চলছিল। সে বিভিন্ন সময় পথ আটকিয়ে তাহমিনাকে প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু তাহমিনা তার প্রস্তাব প্রত্যাখান করায় সে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে রাতের অন্ধকারে ঘরের দরজা ভেঙ্গে ঘুমন্ত তাহমিনার ওপর এসিড নিক্ষেপ করে।

হামলার দিন হাজেরা বেগম তার নাতনিকে নিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। রাতে তাহমিনা তার এক বান্ধবীকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন উল্লেখ করে তিনি জানান, এই সুযোগে বুধবার গভীর রাতে সাড়াইজ তার সহযোগীদের নিয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। দেশীয় অস্ত্র দিয়ে তাদের দুইজনকে জিম্মি করে এসিড হামলা করে। পরে তাহমিনার চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাহমিনার প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানন্তরের নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করেনি বলে জানিয়েছেন হাজেরা বেগম। তবে তাহমিনার মামা মানিক মিয়া জানিয়েছেন, তারা শিগগিরই থানায় মামলা দায়ের করবেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

প্রেম প্রত্যাখান করায় দরজা ভেঙ্গে এসএসসি পরীক্ষার্থীর ওপর এসিড হামলা

আপডেট টাইম : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫