পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গ্রেফতারি পরোয়ানা থানায় যেতে আর কতদিন?

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তা থানায় যেতে আর কতদিন লাগবে? জাতীয় সংসদে এই প্রশ্ন করেছেন স্বতন্ত্র সাংসদ হাজী মোহাম্মদ সেলিম।

বৃহস্পতিবার হাজী মোহাম্মদ সেলিম সংসদে সম্পূরক প্রশ্নে দাঁড়িয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থানায় যেতে কতদিন লাগে?’ ২০০১ সালে আমাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দ্রুতগতিতে থানায় চলে যেত। এখন কেন যায় না?’

তিনি আরো বলেন, বাংলাদেশে দুইজন গরম পীর আছেন। একজন প্রধানমন্ত্রী, অন্যজন খালেদা জিয়া। এদের যে কোনো একজনের গায়ে হাত দিলে পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। সেজন্যই কী গ্রেফতারি পরোয়ানা যায় না? এদের গায়ে হাত দিয়ে এক-এগারো সফল হতে পারেনি।’

হাজী সেলিম আরো বলেন, ‘দয়া করে শ্যোন অ্যারেস্ট বন্ধ করেন। মানুষ বহু কষ্টে জামিন পায়। তারপর আবার গ্রেফতার দেখানো হয়। এটা সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের জন্য যন্ত্রণাদায়ক। যা করার একবারেই করেন।’

জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘এই প্রশ্নটি আমাকে না করে আইন মন্ত্রণালয়কে করলে ভালো হতো। খালেদা জিয়াকে গ্রেফতারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন। আদালতের পরোয়ানা থানায় গেলে তাকে গ্রেফতার করা হবে।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গ্রেফতারি পরোয়ানা থানায় যেতে আর কতদিন?

আপডেট টাইম : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫