অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দেশে ফেরত এলেও কোনো সমস্যা নেই : নূর হোসেন

ডেস্ক : ভারত থেকে দেশে ফেরত এলেও কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেন।

শুক্রবার কলকাতার বারাসতের জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে আদালতে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূর হোসেন বলেন, ‘সমস্যা কী ? আমার দেশ আমাকে নিয়ে যাবে কোনো সমস্যা নেই।’

এ সময় বারাসত আদালত চত্বরে নূর হোসেন ছিলেন খোশমেজাজে। তার সঙ্গী সেলিম তাকে বিস্কুট কিনে দেন। খুশি হয়ে আদালত চত্বরে কোলাকুলিও করেন জামিনে মুক্ত দুই সহযোগী খান সুমন ও ওয়াদুজ্জামান সেলিম।

এদিকে চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া শুরুর দিন পেছাল নূর হোসেনের। আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রবীর কুমার মিশ্র উপস্থিত না থাকায় চার্জ গঠন কিংবা বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি। আগামী ২২ এপ্রিল বিচার প্রক্রিয়া শুরুর দিন ধার্য করা হয়েছে।

খান সুমনের আইনজীবী অনুপ চন্দ্র ঘোষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাকিম উপস্থিত না থাকায় শুক্রবার চার্জ গঠন হয়নি। তবে আগামী ২২ এপ্রিল চার্জ গঠনের পরই বিচার প্রক্রিয়া শুরু হবে।

অনুপ চন্দ্র ঘোষ আরো জানান, নূর হোসেন এখনো বিচারের জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি। তিনি চাইলে আদালত আইনজীবী নিয়োগের ব্যবস্থা করতে পারেন।

উল্লেখ্য ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনের অপহরণ ও খুনের ঘটনায় প্রধান আসামি নূর হোসেনসহ তার দুই সহযোগীকে গেল বছরের ১৪ জুন রাতে কলকাতার কৈখালি থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গের বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ বাহিনী।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দেশে ফেরত এলেও কোনো সমস্যা নেই : নূর হোসেন

আপডেট টাইম : ০৩:৪৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০১৫