পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অভিজিৎ হত্যাকাণ্ডের সন্দেহভাজন ফারাবীর বিরুদ্ধে মামলা

ঢাকা : বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনায় আটক শফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সকালে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

গত ২ মার্চ সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে দ্বিতীয় দফায় গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে তুলে দেওয়া হয়। ডিবি পুলিশ এই হত্যা মামলা তদন্ত করছে।

ফারাবীর ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়িতে খোঁজ নিলে তাঁর স্বজনেরা জানান, প্রথম দফা গ্রেপ্তারের পর পরিবারের লোকজন জানতে পারেন, ফারাবী নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে জড়িত। জেল থেকে মুক্তি পাওয়ার পর পরিবারের সদস্যরা তাঁকে এ পথ থেকে ফিরে আসতে অনুরোধ করলেও তিনি শোনেননি।

অভিজিৎ রায় নিহত হওয়ার আগে তাঁকে হত্যার হুমকি দিয়ে একটি বক্তব্য এই উগ্রপন্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল। বাংলা বই বিক্রির ওয়েবসাইট ‘রকমারি ডটকম’ থেকে অভিজিৎ রায়ের বই সরাতেও হুমকি দিয়েছিলেন তিনি। এর আগে ব্লগার রাজীব হত্যাকা-ের পর ফেসবুকে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে ছাড়া পান।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অভিজিৎ হত্যাকাণ্ডের সন্দেহভাজন ফারাবীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৯:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০১৫