অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

পুলিশের বাসায় অপহৃত স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ

সিলেট শহরে পুলিশ কনস্টেবলের বাসা থেকে অপহৃত স্কুলছাত্র আবু সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকায় বামনবন্দর থানার কনস্টেবল এবাদুর রহমানের বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু সাঈদ (৯) নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । সে দর্জিবন্দ বসুন্ধরা এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে।

চার দিন আগে স্কুল থেকে ফেরার পথে ওই শিশু অপহৃত হওয়ার পর পরিবারকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
কোতয়ালি থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় কনস্টেবল এবাদুর ছাড়াও সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের সোর্স গেদা মিয়াকে আটক করা হয়েছে।
ওসি আসাদুজ্জামান জানান, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে সাঈদ অপহৃত হয়। এরপর থেকে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তিনজনকে আটক করলে জিজ্ঞাসাবাদে তারা সাঈদকে অপহরণ ও খুনের কথা স্বীকার করে। পরে তাদের তথ্যের ভিত্তিতে কনস্টেবল এবাদুরের বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

পুলিশের বাসায় অপহৃত স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ

আপডেট টাইম : ০৫:৩১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫