পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক

নিজস্ব সংবাদদাতা

​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় ওয়াসিম মিয়া (৩১) নামে এক বিড়ি শ্রমিক নিহত হয়েছেন। রোববার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপ্টিবাড়ী ইউনিয়নের তেতুলতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত ওয়াসিম মিয়া আকিজ বিড়ি ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বিকেলে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে তেতুলতলা মোড় এলাকায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​নিহত ওয়াসিম মিয়া উপজেলার সারপুকুর ইউনিয়নের জামুরটারী এলাকার সামসুল হকের ছেলে।

​দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করে। এসময় ট্রাকচালক সুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
​দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। আমরা ঘাতক ট্রাকটি জব্দ করেছি এবং চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

​বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় তা দ্রুত স্বাভাবিক হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক

আপডেট টাইম : ০২:৩৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬