পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা

নিউজ ডেক্স
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট এলাকায় এক সাংবাদিককে মারধর ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে দিকে জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ নুর ইসলাম নিরাত, তিনি জাতীয় দৈনিক ‘এদিন’ ও ‘ফেস দ্যা পিপল’-এর পাটগ্রাম উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত, অভিযোগ করে বলেন, “বুড়িমারী স্থলবন্দরের বন্দর ইয়ার্ডের ২ নম্বর গোডাউনে কে বা কারা মোবাইলে ছবি তুলছে”এমন মন্তব্য করার জেরে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন সিন্টু তার ওপর ক্ষিপ্ত হন।
তিনি আরও অভিযোগ করেন, আজ সকালে আমিন নামের একজনের ফোন পেয়ে তিনি জিরোপয়েন্ট এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণের মধ্যেই আমিন ক্যান্টিনের সামনে সভাপতি ফারুক হোসেন সিন্টু মোটরসাইকেল নিয়ে এসে তাকে মারধর করেন বলে তিনি দাবি করেন। পরে তার সাথে থাকা কয়েকজন ব্যক্তি তাকে শারীরিকভাবে আঘাত করে এবং অন্ডকোষে লাথি মারার মতো গুরুতর নির্যাতন চালানো হয় বলেও তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তাকে হুমকি দিয়ে বলা হয়— “সাংবাদিকতার নাম মুছে দেওয়া হবে” এবং “জিরোপয়েন্টের মাটিতে আর পা রাখা যাবে না”।
স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং হামলার কারণ জানতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ফারুক হোসেন সিন্টু-এর বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা

আপডেট টাইম : ০৫:৩৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬