পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বাংলাদেশকে ‘খাটো’ করে পেপসির বিজ্ঞাপন

কোমল পানীয় পেপসির সাম্প্রতিক নির্মিত এক বিজ্ঞাপনে বাংলাদেশকে ‘খাটো’ করে দেখানো হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ভারত। এই ম্যাচকে সামনে রেখে বিজ্ঞাপনটি বানিয়েছে কোম্পানিটি।

‘মওকা মওকা’ নামের ওই বিজ্ঞাপনে দেখা যায়- একটি ছেলে, যার বুকে লেখা ‘ইন্ডিয়া’, সে ঘরের ভেতর বসে পেপসি পান করছে। এমন সময় তার বাসার কলবেল বেজে ওঠে। দরজা খুলে দেখে বুকে ‘বাংলাদেশ’ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির হাতে পূজার ফুল ও প্রসাদ। তার দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে বুকে ‘ইন্ডিয়া’ লেখা ছেলেটি দেয়ালের দিকে অঙ্গুলি নির্দেশ করে। দেয়ালে একটি বিশ্বমানচিত্র রয়েছে। সেখানে ভারতের পাশে বাংলাদেশকে দেখাচ্ছে। সেখানে লেখা-‘১৯৭১ সালে ভারত বাংলাদেশকে সৃষ্টি করেছে।’ এমনটি দেখার পর বুকে ‘বাংলাদেশ’ লেখা ছেলেটি বুকে ‘ইন্ডিয়া’ লেখা ছেলেটির পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে এমন বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।

বিজ্ঞাপনটি ইউটিউবে প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা উঠেছে। এই বিজ্ঞাপনের প্রতিবাদে কিছু তরুণ পাল্টা একটি ভিডিও ফুটেজ তৈরি করেছে। সেখানে বাংলাদেশের ক্রিকেট দলের কাছে ভারতের দলের হারের দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের এশিয়া কাপের।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বাংলাদেশকে ‘খাটো’ করে পেপসির বিজ্ঞাপন

আপডেট টাইম : ০৫:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫