পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দুই বছরের বেশি বন্ধ থাকলে সিমের মালিকানা হারাবেন গ্রাহকরা

ঢাকা : সংযোগ দুই বছর পর্যন্ত বন্ধ থাকলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহকরা। সম্প্রতি মোবাইল ফোন কোম্পানিগুলোকে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির নির্দেশনা হলো- দুই বছর ব্যবহার না করলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহক। তবে পুনরায় বিক্রি করার আগে এসব নম্বর অপারেটরদের নিজস্ব ওয়েবসাইট, কাস্টমার কেয়ার সেন্টার এবং কমিশনের ওয়েবসাইটে দিতে হবে। এ ছাড়া সেই গ্রাহকের নিবন্ধন, ব্যবহার ও অন্যান্য ডকুমেন্ট অপারেটরগুলোকে সংরক্ষণ করতে হবে। অন্যদিকে যেসব নম্বর বিক্রি করা হবে তা জানিয়ে বিক্রির তিন মাস আগে কমপক্ষে তিনটি সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে। একই সাথে এসব সংযোগ চলতি বাজার দরে বিক্রি করতে হবে।

এছাড়া টানা ৯০ দিন কোনো সংযোগ বন্ধ থাকলেই সেটি নিষ্ক্রিয় হবে।

এক বছরের মধ্যে নূন্যতম পরিমাণ রির্চাজের মাধ্যমে সংযোগ চালু করতে পারবেন গ্রাহকরা। তবে গ্রাহক ৩৬৫ দিনের মধ্যে এ সংযোগ চালু না করলে পরের বছরের মধ্যে অনধিক ১০০ টাকা রি-অ্যাক্টিভেশন ফি দিয়ে তা চালু করতে পারবেন।

নির্দেশনায় আরো বলা হয়েছে, গ্রাহক কোনো প্যাকেজের ডেটা পুরোপুরি ব্যবহারের আগেই যদি প্যাকেজের সময় পেরিয়ে যায় তাহলে পরবর্তী প্যাকেজে এই ডেটা যোগ করে দিতে হবে। তাছাড়া আরো কিছু শর্তও পূরণ করতে হবে অপারেটরগুলোকে।

উল্লেখ্য বিটিআরসির সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী পহেলা জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৬০ হাজার। আর ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দুই বছরের বেশি বন্ধ থাকলে সিমের মালিকানা হারাবেন গ্রাহকরা

আপডেট টাইম : ০৬:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫