পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে পথে কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের সময় ৫ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে কুচবিহার ফাঁলাকাটা-২১ বিএসএফ ব্যাটালিয়নের সিতাই বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার শামসুল আলম জানান, হাতীবান্ধা উপজেলার নওদাবাস গ্রামের আব্দুল জলিলের ছেলে আলামিন শেখ (২৪), একই গ্রামের সুবাস চন্দ্র রায়ের শ্রী পলাশ চন্দ্র (১৭), কালীগঞ্জ উপজেলার লতাবর এলাকার ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে শ্রী সুমন রায় (১৪), একই এলাকার স্বর্গীয় প্রেমানন্দ রায়ের ছেলে অনিল কুমার (৩৫) এবং ওই উপজেলার গঙ্গাগাছ এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (২২)।

বিজিবি ও এলাকবাসী জানায়, উপজেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের কাছ দিয়ে স্থানীয় ৫ বাংলাদেশি পাসপোর্ট ছাড়াই কাজের সন্ধানে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। ভারতের দিল্লিতে নির্মাণ শ্রমিক হিসেবে সীমান্ত পার হয়ে অনুপ্রবেশ করে প্রায় ২ কিলোমিটার ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফ তাদেরকে আটক করে কুচবিহার জেলার সিতাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বিএসএফ পতাকা বৈঠকে বিজিবির কাছে সত্যতা স্বীকার করেছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বিএসএফকে এ ঘটনায় কড়া প্রতিবাদ পাঠানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০৬:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫