পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘রাজনৈতিক নেতাদের নিখোঁজের ঘটনা একটির সঙ্গে অন্যটির লিংক রয়েছে’

ঢাকা : একের পর এক রাজনৈতিক নেতাদের নিখোঁজের ঘটনা একটির সঙ্গে অন্যটির লিংক রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী।

রোববার সকালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হওয়ার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। প্রায় একই কায়দায় ২০১২ সালে নিখোঁজ হয়েছিলেন দলটির আরেক নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী।

সালাহ উদ্দিনকে উত্তরার একটি বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

তবে ইলিয়াস আলীকে তার বাড়ির কাছে সড়কে গাড়ি থামিয়ে তুলে নেয়ার ঘটনা ঘটেছিলো। এরপর থেকে ইলিয়াস আলীর আর সন্ধান পাওয়া যায়নি।

তারও আগে ঢাকার একটি ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে একই কায়দায় তুলে নেয়া হয়েছিলো তার বাড়ি থেকে। এখন পর্যন্ত তারও কোন খোঁজ পাওয়া যায়নি।

ইলিয়াস আলী নিখোঁজের পর প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছিলেন তাহসিনা রুশদী।

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী মনে করেন এগুলো সবই একই সূত্রে গাঁথা।

তিনি বলেন, “এগুলো একটি আরেকটির সঙ্গে লিংক আছে। একটির সাথে আরেকটির যোগাযোগ আছে অবশ্যই।”

স্বামীর ভাগ্যে কি ঘটেছে বলে মনে করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হতে তো অনেক কিছুই পারে। আসলে কি হয়েছে তা তো জানিনা। আশা আছে বেঁচে আছেন”।

আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “ওরা আন্তরিকভাবে কাউকে জিজ্ঞাসাবাদ করছে বা কোন চেষ্টা আছে বলে লক্ষ্য করিনি”।

তিনি অভিযোগ করে বলেন, “ঘটনার আধা ঘণ্টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছিলাম আমি। আধা ঘণ্টার মধ্যে জানানোর পরও তারা কোন খোঁজ পাবেনা সেটা আমি মনে করিনা”।

তাহসিনা রুশদী বলেন, “আমি দেশের নাগরিক, আমার স্বামী সাবেক সংসদ সদস্য, একটি বড় দলের সাংগঠনিক সম্পাদক। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি জানেন। এরপরও রাষ্ট্রের কাছ থেকে কোন সহযোগিতা না পেলে আমার পক্ষে তো আর কিছুই করা সম্ভব না”।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘রাজনৈতিক নেতাদের নিখোঁজের ঘটনা একটির সঙ্গে অন্যটির লিংক রয়েছে’

আপডেট টাইম : ০৫:৫৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০১৫