পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জয়পুরহাটে ৩ ককটেল বিস্ফোরণ, গৃহবধূকে ছুরিকাঘাত

জয়পুরহাট : জয়পুরহাট শহরের নতুনহাট সরদারপাড়ায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোজাহার আলী প্রধানের বাসা সংলগ্ন এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণ হয়েছে।

একই সময়ে ওই এলাকায় বেবী (৪০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সরদারপাড়া গ্রামের ইয়াদত আলীর স্ত্রী।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে বিএনপি নেতা মোজাহার আলী প্রধানের বাড়ির পশ্চিম গেট সংলগ্ন ফাঁকা জায়গায় ২/৩টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে পরপর ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা পাশের একটি মুদি দোকান ভাঙচুর করে।

একই সময়ে ওই এলাকায় রাস্তায় গৃহবধূ বেবীবে ধারালো চাকু দিয়ে কোমরের নিচে আঘাত করে কয়েক দুর্বৃত্ত। পরে স্থানীয়রা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। তাদের আটকের চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জয়পুরহাটে ৩ ককটেল বিস্ফোরণ, গৃহবধূকে ছুরিকাঘাত

আপডেট টাইম : ০৩:০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫