পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চুয়াডাঙ্গায় চাচা-ভাতিজাদের সংঘর্ষে চাচা নিহত, ভাতিজা আহত

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রি পাড়ায় চা’য়ের বকেয়া টাকা দেওয়াকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের সংঘর্ষে চাচা আব্দুস সালাম (৪০) নিহত হয়েছেন। এসময় ভাতিজা শহিদুল ইসলাম (৩৮) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক।

নিহত আব্দুস সালাম উপজেলার আন্দুলবাড়িয়া মিস্ত্রী পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। সোমবার দিবাগত রাত ১০ টার দিকে চুয়াডাঙ্গা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৯ টার দিকে আব্দুস সালাম বকেয়া ১৫২ টাকা আব্দুল বারিকের দোকানে দেওয়ার জন্য যায়। এসময় টাকা দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই মৃত দাউদ আলীর ছেলে শহিদুল ইসলামের সাথে কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে শহিদুল, তার ভাই মহিদুল ও আসাদুল একত্রিত হয়ে আব্দুস সালাম ও তার ভাই কালামের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আব্দুস সালাম ও শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সালাম মারা যায় এবং শহিদুল ইসলামকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

জীবননগর থানার ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চুয়াডাঙ্গায় চাচা-ভাতিজাদের সংঘর্ষে চাচা নিহত, ভাতিজা আহত

আপডেট টাইম : ০৩:২০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫