পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

ঢাকা : রাজধানী খিলক্ষেত থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল-আমিন (৩২) ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই থানার কনস্টেবল শাহজাহান ( ৪০)।

সোমবার রাত ৩টার দিকে খিলক্ষেত বাজারের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার অপারেশন অফিসার (এসআই) মনিরুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে এএসআই আল-আমিন ও কনস্টেবল শাহজাহান আরো কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে বিমানবন্দর সড়কে নাইট ডিউটি করছিলেন। ওই সময় রাস্তা দাঁড়িয়ে থাকা এ দু’জন পুলিশকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়।

পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে আল-আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। ঢামেকে নিয়ে যাওয়া হলে রাত ৩টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বর্তমানে কনস্টেবল শাহজাহান কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর ট্রাকের একজনকে আটক করেছে পুলিশ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

আপডেট টাইম : ০৩:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫