পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যশোর, রংপুর ও মানিকগঞ্জে আটক ১১৬

ঢাকা : যশোর, রংপুর ও মানিকগঞ্জে পুলিশের অভিযানে বিএনপি, জামায়াত, শিবির ও বিভিন্ন মামলার আসামিসহ ১১৬ জনকে আটক করা হয়েছে।

গত ২৪ ঘন্টায় তাদের আটক করা হয়। পুলিশের বরাত দিয়ে শীর্ষ নিউজের প্রতিনিধি পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

যশোর: যশোরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি।

রংপুর : রংপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের সাত কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে। জেলা পুলিশের কন্ট্রোলরুমের ফোন অপারেটর মো. ফরহাদ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি’র তিনজন, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের একজন এবং পীরগাছা থানা পুলিশ বিএনপি’র তিনজন কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। এ ছাড়া পুলিশ নানা অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩২ জনকে গ্রেফতার করে।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে বিএনপির পাঁচ নেতাকর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে সোমবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা এক প্রেস বিজ্ঞপিতে জানিয়েছেন। নাশকতা ঠেকাতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যশোর, রংপুর ও মানিকগঞ্জে আটক ১১৬

আপডেট টাইম : ০৬:৪০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫