পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

যশোর : জেলা সদরের পাঁচবাড়িয়া এলাকায় যশোর-মাগুরা সড়কে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ইউনুস আলী (৪০)। তাকে পুলিশ দীর্ঘদিন ধরে খোঁজ করছিল।

সোমবার রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জেলার সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন জানিয়েছেন।

তিনি জানান, সড়কের গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ইউনুস আলীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থলে দুটি ধারালো অস্ত্র ও চারটি হাতবোমা পাওয়া গেছে বলেও জানান তিনি।

নিহতের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ২০টি ডাকাতি, ১১টি হত্যা ও চাঁদাবাজির দুটিসহ মোট ৪১টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

আপডেট টাইম : ০৬:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫