পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মোল্লা মাসুদের আগেই দেশে ফিরবে নূর হোসেন

ঢাকা : যেকোনো সময় ফেরত দেওয়া হতে পারে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে। এ জন্য ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সকল প্রক্রিয়া শেষ করেছে। বর্তমানে দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে দিনক্ষণ নির্ধারণের আলোচনা চলছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, নূর হোসেনকে ফেরত দিতে ভারতেরই বেশি আগ্রহ রয়েছে। এ খবর জেনে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই একটি টিম সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে ভারতের সঙ্গে।

এই কথার সত্যতা মিলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মঙ্গলবারের বক্তব্যে।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যেকোনো সময় তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত।

অন্যদিকে, সম্প্রতি ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকেও ফিরিয়ে দেয়ার বিষয় ইতিবাচক সাড়া দিয়েছে ভারত। নূর হোসেনকে প্রথমে ফেরত দিবে ভারত। এর পরপরই মোল্লা মাসুদকে ফিরিয়ে দিতে ভারত রাজী হয়েছে।

এই দুইজনকে ফিরিয়ে আনার ব্যাপারে সবধরনের প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মোল্লা মাসুদের আগেই দেশে ফিরবে নূর হোসেন

আপডেট টাইম : ০৩:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫