পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

যশোর : যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকের এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল ও যশোরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিংয়ের ওপর থেকে বগি সরিয়ে নেওয়া হলে যশোরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হয়।

উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ একইস্থানে আরো দুটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়।

রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ি ইনচার্জ এসআই মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে মালবাহী একটি ট্রেন মঙ্গলবার দুপুরে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি সিঙ্গিয়া রেলস্টেশনের এক নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে যাওয়ার সময় ১০ নম্বর পয়েন্টের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।

তিনি জানান, এর ফলে ট্রেনটি ঘটনাস্থলেই দাঁড়িয়ে যায়। একই সাথে ট্রেনটি যশোর-খুলনা মহাসড়কের রেলক্রসিং পার হচ্ছিল। এর ফলে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যায়। পরে রেলক্রসিংয়ের ওপর থেকে তিনটি বগি সরিয়ে নেওয়া হলে সড়ক যোগাযোগ পুনঃস্থাপিত হয়।

এসআই আরো জানান, রেলের কমকর্তার এখনো সেখানে পৌঁছায়ননি। সিঙ্গিয়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় যশোরে রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেন ছেড়ে যেতে পারেনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০৩:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫