পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সরকারকে আলোচনার তাগিদ দিলেন ডেনিশ মন্ত্রী

ঢাকা: বাংলাদেশের চলামন সঙ্কট নিরসনের জন্য অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিৎ বলে মন্তব্য করেছেন সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়নমন্ত্রী মগেন্স জেনসেন।

বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তবে সাংবাদিকদের সঙ্গে বেশি কথা বলেননি ডেনিশ এ মন্ত্রী।

এর আগে সচিবালয়ে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন।

ডেনমার্কের এ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে চলমান সঙ্কট নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আমরা সরকারকে বিশ্বাস করি। আশা করি, সঙ্কট নিরসনে সরকার অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে।’

এদিকে ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী মগেন্স জেনসেন তিন দিনের সফরে গতকাল মঙ্গলবার ঢাকা এসেছেন। সফরকালে তিনি বাংলাদেশে ডেনিশ সরকারের আর্থিক সহায়তায় পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং দেশের শ্রম পরিবেশ পর্যবেক্ষণ করবেন। এছাড়াও তিনি ১৯ মার্চ ঢাকায় পোশাকশিল্প বিষয়ক এক সম্মেলনে অংশ নেবেন।

সফরে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতায় একটি নতুন প্রকল্পের ব্যাপারে উভয় সরকারের মধ্যে সম্মতিপত্রও সই হতে পারে। তাই দেশটির চারজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও ডেনিশ মন্ত্রীর সফরসঙ্গী হয়ে ঢাকায় এসেছেন।

অর্থমন্ত্রী ছাড়াও মগেন্স জেনসেন তার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও শ্রম সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সরকারকে আলোচনার তাগিদ দিলেন ডেনিশ মন্ত্রী

আপডেট টাইম : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০১৫