অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতার বাড়িতে পেট্রলবোমা হামলা

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কোটালি গ্রামে আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীনের বাড়িতে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি গুদামঘর ভস্মিভূত হয়।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি পেট্রলবোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার কোটালী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীনের বাড়িতে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। বোমা হামলায় একটি গুদাম ঘরে আগুন ধরে গেলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রলবোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।

আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ বোমা হামলা চালানো হয়েছে।

বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে বোমা হামলা চালানো হয়েছে তা জানা যায় নি। তবে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতার বাড়িতে পেট্রলবোমা হামলা

আপডেট টাইম : ০২:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫