পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ হেরে যাওয়ার মুহুর্তে নাটোরে এক ব্যাক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু

নাটোর: ক্রিকেট বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ দলের পরাজয় সহ্য করতে না পেরে খেলার শেষ মুহুর্তে নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামের উজির আলী (৪৫) নামে এক ব্যাক্তি হার্ট অ্যাটাকে মারা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লালপুরের গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম বিমল জানান, পৌর এলাকার কেশবপুর মহল্লার মৃত রমজান আলীর পুত্র উজির আলী বৃহষ্পতিবার বিকেলে নিজ ঘরে বসে বাংলাদেশ-ভারত ক্রিকেট খেলা দেখছিলেন। খেলা মাঝামাঝি পর্যায় থেকে বাংলাদেশ দলের পরাজয় অনুমান করে তিনি উত্তেজনায় ঘরের মধ্যে পাঁয়চারি করছিলেন।

এক পর্যায়ে যখন বাংলাদেশের শেষ উইকেট পড়ে যায় । তখন তিনি বুক চাপটে আর্তনাদ শুরু করেন এবং ঘরের মেঝেতে পড়ে যান।

এ সময় তিনি বুকে তীব্র ব্যাথা অনুভব করছিলেন বলে পরিবারের সদস্যদের জানান। পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাঁকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথের মাঝে তাঁর মৃত্যু হয়।

নিহত উজির আলীর ছোট ভাই বখতিয়ার হোসেন জানান, তাঁর ভাই হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি একজন খেলা পাগল মানুষ ছিলেন। বাংলাদেশের ফুটবল ও ক্রিকেট দলের প্রায় সকল খেলায় তিনি বাড়ী বসে উপভোগ করতেন। কোন ভাবেই তিনি খেলা দেখা বন্ধ করতেন না।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ হেরে যাওয়ার মুহুর্তে নাটোরে এক ব্যাক্তির হার্ট অ্যাটাকে মৃত্যু

আপডেট টাইম : ০৭:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০১৫