পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

যাত্রাবাড়ীতে ৪০টি বোমাসহ বিএনপির কর্মী আটক

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে বিপুলপরিমান পেট্রোলবোমা ও হাতবোমসহ বিএনপির এক কর্মীকে আটক করেছে।

আটককৃত ব্যক্তির নাম রেজাউর রহমান ওরফে ফাহিম (২৬) বলে জানা গেছে।

গুলশানে নৌমন্ত্রী শাহজাহান খানের মিছিলে বোমা হামলার অন্যতম সন্দেহভাজন বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে যাত্রাবাড়ী মোড়ে র‌্যাব-১০ এর একটি তল্লাশি চৌকিতে বোমাসহ ধরা পড়েন ফাহিম।

এরপর তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ২০টি পেট্রোল বোমা ও ২০টি হাতবোমা উদ্ধার করা হয়।

হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘেরাওয়ের জন্য শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের একটি মিছিল গত ১৬ ফেব্রুয়ারি গুলশানের ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কে যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়।

গুলশানের মেট্রোপলিটন শপিংমলের ওপর থেকে ফেলা ৬-৭টি বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন আহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আটক ফাহিম ওই হামলার অন্যতম সন্দেহভাজন বলে র‌্যাব কর্মকর্তারা জানান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

যাত্রাবাড়ীতে ৪০টি বোমাসহ বিএনপির কর্মী আটক

আপডেট টাইম : ০৯:৩১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫