অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চসিকে ১৪ দলের প্রার্থী আ জ ম নাসির

ঢাকা: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনকে চসিক নির্বাচনে মেয়র পদে সমর্থন দিয়েছে ১৪ দল।

আজ শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের ডেকে তাদের উপস্থিতিতেই দলীয় সমর্থনের বিষয়টি চূড়ান্ত করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

জানা গেছে, সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় সমর্থনের বিষয়টি চূড়ান্ত করেন। ১৪ দল সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

গণভবনে অনুষ্ঠিত আজকের বৈঠকে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান আবদুস সালাম ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসিকে সকল মতভেদ ভুলে আ জ ম নাসিরের পক্ষে কাজ করতে বলেছেন শেখ হাসিনা। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চসিকে ১৪ দলের প্রার্থী আ জ ম নাসির

আপডেট টাইম : ০৬:৩৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০১৫