পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

৭২ সালেও সংসদের হাতে বিচারকদের অভিশংসনের ক্ষমতা ছিল : আইনমন্ত্রী

index_48274বাংলার খবর২৪.কম: আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, ’৭২ সালের সংবিধানে সংসদের হাতেই বিচারকদের অভিশংসনের ক্ষমতা ছিল। পরে জিয়াউর রহমানের আমলে কিছু বিচারপতি তাঁর সামরিক আইনকে বৈধতা দিয়ে রায় দেন। এর পুরস্কারস্বরূপ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের থেকে বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে করা আইন জারি করা হয়।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সামরিক আইনকে বৈধতা দেওয়ার পুরস্কার হিসেবে জিয়াউর রহমান বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছ থেকে সরিয়ে নিয়েছিলেন। পরিবর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা স্থানান্তর করা হয়।

আনিসুল হক বলেন, সংসদের হাতে কখনো কোনো বিচারপতি অভিশংসনের শিকার হননি। বরং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দুইজন এবং অন্য মাধ্যমে সাতজন বিচারপতি অভিশংসনের মুখে পড়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বিচারপতি হেনস্তার শিকার হননি।

আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সাহারা খাতুনের সভাপতিত্বে আনিসুল হক বলেন, ১৯৯৭ সালের ৭ এপ্রিল বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা মামলার বিচার যখন উচ্চ আদালতে শুরু হয়, তখন সাতজন বিচারপতি এ মামলায় বিব্রতবোধ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার বিচার তাঁরা করতে চাননি। তারপরও তাঁদের কাউকে অপসারণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পাঠানো হয়নি। এমনকি তাঁদের মধ্যে একজন প্রধান বিচারপতিও হয়েছিলেন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবী আমীর-উল-ইসলাম প্রমুখ।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

৭২ সালেও সংসদের হাতে বিচারকদের অভিশংসনের ক্ষমতা ছিল : আইনমন্ত্রী

আপডেট টাইম : ০৯:১৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪