পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বিশ্বের কারা এবং কেন ভারত-পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে

ডেস্ক : ২০১৪ সালে বিশ্বের কোন কোন দেশ পাকিস্তান ও ভারতকে অস্ত্র সরবরাহ করেছে তার তালিকা বের হয়েছে।

‘দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সিটিউট’ এ রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা যায়, প্রধান অস্ত্র আমদানিকারক ১০টি দেশের মধ্যে রয়েছে ভারত ও পাকিস্তানের নাম।

ইন্সিটিউটের রিপোর্টে অনুসারে- কিছু দেশ আছে যারা দু দেশকেই অস্ত্র সরবরাহ করে। এসব দেশ হচ্ছে- আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ইতালি, সুইডেন, ইউক্রেন ও ব্রাজিল।

অথচ পাকিস্তান এবং ভারত হচ্ছে প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ।

আমেরিকা দক্ষিণ এশিয়ায় ভারতকে রাজনৈতিক মিত্র হিসেবে গ্রহণ করেছে এবং রাজনীতির ক্ষেত্রে ভারত আমেরিকার সমর্থন পেয়ে থাকে।

অন্যদিকে, কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তানকে সঙ্গী হিসেবে নিয়েছে আমেরিকা।

বিশ্বের অন্যতম দুই প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশ ফ্রান্স ও রাশিয়া ভারত-পাকিস্তানে অস্ত্র রপ্তানির দিকটাই প্রধানত বিবেচনায় নেয়; রাজনীতির বিষয়টি তেমন প্রাধান্য পায় না।

তবে মজার বিষয় হলো, অন্য প্রধান অস্ত্র রপ্তানিকারী দেশগুলো দু দেশকেই অস্ত্র দিতে আগ্রহী নয়।

দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সিটিউটের রিপোর্টে দেখা যাচ্ছে- তুরস্ক, সার্বিয়া, চীন ও জর্দান শুধুমাত্র পাকিস্তানকে অস্ত্র দেয়। এসব দেশ ভারতকে অস্ত্র দিতে রাজি নয়।

অন্যদিকে, ইসরাইল, কানাডা, স্পেন, ব্রিটেন, নেদারল্যান্ড, জার্মানি, পোল্যান্ড, কিরগিজিস্তান ও দক্ষিণ কোরিয়া শুধুমাত্র ভারতকে অস্ত্র দেয়; পাকিস্তানকে দেয় না।

যাহোক, পাকিস্তান হচ্ছে এ মুহূর্তে চীনা অস্ত্রের প্রধান ক্রেতা।

বিজনেস ইনসাইডার পত্রিকার মতে- চীন মনে করছে ভবিষ্যতে ভারত মহাসাগর হবে সম্ভাব্য প্রধান যুদ্ধক্ষেত্র। এ সন্দেহ থেকে চীন বাণিজ্যিক ও সামরিক বন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে যাতে ভারতকে ঘিরে ফেলা যায়।

চীন ও ভারত সীমান্তের বেশ কিছু ভূখ- নিয়েও দ্বন্দ্বে লিপ্ত রয়েছে।

ধারণা করা হয়- এ কারণে চীন ভারতকে কোনো অস্ত্র সরবরাহ করে না।

এদিকে, মজার বিষয় হলো, বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ জার্মানি শুধুমাত্র ভারতকে অস্ত্র সরবরাহ করে; পাকিস্তানের কাছে তারা কোনো অস্ত্র বিক্রি করে না। ২০০২ সালের তুলনায় ২০১২ সালে ভারত ও জার্মানির মধ্যে বাণিজ্যও বেড়েছে তিনগুণ হয়েছে।

সূত্র: রেডিও তেহরান

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বিশ্বের কারা এবং কেন ভারত-পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে

আপডেট টাইম : ১০:০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০১৫