পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ববির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা এরশাদের

ঢাকা : ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র পদপ্রার্থী ঘোষণা করায় বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ববি হাজ্জাজ দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই এ ঘোষণা দিয়েছিলেন।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টির এক আলোচনা সভায় হুসেইন মুহম্মদ এরশাদ এ ঘোষণা দেন।

এর আগে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে ঢাকা সিটি করপোরেশন উত্তরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন ববি হাজ্জাজ।

এর প্রতিক্রিয়ায় এরশাদ বলেন, সে আমার সঙ্গে কথা বলেনি। আমরা আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেব। কেউ অপরাধ করে পার পায়নি আর ভবিষ্যতেও পাবে না।

এর আগে দুপুরে বনানীতে জাতীয় পার্টি মহানগর উত্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় ববি হাজ্জাজ জানান, তিনি ঢাকা সিটি নির্বাচন উত্তরের মেয়র প্রার্থী হিসেবে জাতীয় পার্টির পক্ষ থেকে নয় ব্যক্তিগতভাবে দাঁড়াচ্ছেন।

ববি আরো বলেন, নির্দলীয় হিসেবে নিজেকে মেয়র পদে ঘোষণা করছি। দুটি কারণে মেয়র প্রার্থী হতে চাচ্ছি। একটি হলো- এটি একটি নির্দলীয় নির্বাচন যেখানে দলে কোনো জায়গা নেই। দ্বিতীয় কারণ হচ্ছে- আমি ঢাকায় জন্মেছি, ঢাকার বাসিন্দা। মেয়র প্রার্থী হিসেবে দাঁড়ালে দলের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতির পরে দল, দলের ভেতর কোনো কোন্দল হোক আমি তা চাই না। চেয়ারম্যান এরশাদ যে সিদ্ধান্ত দিয়েছেন আপনারা তার বাইরে যাবেন না। আমি দলীয় নয়, ব্যক্তিগতভাবে দাঁড়িয়েছি। আমি কারো প্রতিপক্ষ হিসেবে কিছু করছিও না। মেয়র প্রার্থী হলে অফিসিয়ালভাবে কোনো দ্বন্দ্ব হবে তাও দেখছি না।

এরশাদের আশীর্বাদ আছে এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে ববি বলেন, রাজনীতির বাইরে কিছু করলে তার আশীর্বাদ সব সময় আছে, আগামীতেও থাকবে।

সভায় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মওলা, জাপার সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক ছাত্র সমাজের নেতা হুমায়ুন কবির হুমুসহ ঢাকা জেলার বিভিন্ন থানার সভাপতি ও সম্পাদকরা।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ববির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা এরশাদের

আপডেট টাইম : ০২:৫৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫