পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মাগুরায় পেট্রলবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ পেট্রলবোমা হামলার শিকার আরো দুইজনের মৃত্যু

ঢাকা : মাগুরা-যশোর মহাসড়কে মাগুরার মঘির ঢাল এলাকায় বালুর ট্রাকে পেট্রলবোমা হামলার ঘটনায় দগ্ধ আরো দুই শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ও বিকেলে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন শাকিল (২৫) ও মতিন বিশ্বাস (২৮)। তাদের দুজনেরই বাড়ি মাগুরার মালিগ্রাম এলাকায়। এর আগে শনিবার রাতে ঢামেক হাসপাতালে আনার পথে একজনের মৃত্যু হয়।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের ৭৫তম দিন গতকাল শনিবার রাতে ৯ শ্রমিক পেট্রলবোমা হামলায় দগ্ধ হন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে যায়।

অপর দগ্ধরা হলেন; ইমরান (২৫), ফারুক (৩৫), নাজমুল (৩৫), নওশের (৪০), ইলিয়াস (৪০), আরব আলী (৩৫), রওশন (৩০) ও ইয়াদুল (৩২)। তাঁদের বাড়ি মাগুরা সদরের মালিগ্রাম এলাকায়।

দগ্ধ শ্রমিকরা জানান, গোপালগ্রাম এলাকায় বালু নামিয়ে খালি ট্রাকে তাঁরা মাগুরা ফিরছিলেন। পথে মঘির ঢাল এলাকায় পৌঁছলে কয়েকজন যুবক ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তাঁরা দগ্ধ হন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মাগুরায় পেট্রলবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ পেট্রলবোমা হামলার শিকার আরো দুইজনের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০১৫