অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের

হাজী সেলিমের বাসায় সাঈদ খোকন

ঢাকা: মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ সেলিমের লালবাগের বাসভবনে গিয়েছেন আরেক সম্ভাব্য মেয়র প্রার্থী সাঈদ খোকন। সেখানে সাঈদ খোকন প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন।

রোববার রাতে সাঈদ খোকন হাজী সেলিমের সঙ্গে দেখা করতে যান। যদিও তাদের পরস্পরের দেখা হয়নি। দেখা না হলেও তিনি হাজী সেলিমের পরিবারের সদস্যদের কাছে দোয়া চেয়েছেন । এর আগে রবিবার হাজী মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে নালিশ করেছিলেন সাঈদ খোকন।

আওয়ামী লীগের ঢাকা মহানগর নেতারা জানিয়েছেন, দক্ষিণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাউকেই সমর্থন দেননি। তবে উত্তরে ব্যবসায়ী নেতা আনিসুল হককে প্রধানমন্ত্রী মাঠে থাকতে বলেছেন। এ ছাড়া যারাই নিজেদের প্রধানমন্ত্রী সমর্থিত মেয়র প্রার্থী দাবি করুক আসলে প্রধানমন্ত্রী কাউকে সমর্থন দেননি। কাউকে গণভবনে ডাকলেই তো আর সমর্থন দেওয়া হয় না বলেও জানান মহানগর নেতারা। তবে অপর মেয়র প্রার্থী কামাল আহমেদ মজুমদারের দাবি, প্রধানমন্ত্রী তাকে এখনও না করেননি। তাই তিনি এখনও সংসদ সদস্যের পদ ছেড়ে নির্বাচন করতে প্রস্তুত।

তবে সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। এ জন্য আমি মাঠে আছি। আমার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ভিত্তিহীন।’

এদিকে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের সমর্থন চান ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমও। তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণের জনগণ আমাকে মেয়র হিসেবে চায়। আমি জনগণের জন্য ছিলাম, আছি, থাকব।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ

হাজী সেলিমের বাসায় সাঈদ খোকন

আপডেট টাইম : ০৩:৩৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০১৫